কালুখালীতে খননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০০:০১
কালুখালীতে খননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং খালের পাড় ভাঙন রোধে রাজবাড়ীর কালুখালীতে পুনর্খননকৃত খালের দুই পাড়ে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কুমোর গাড়া বিলে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন।


এসময় কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মৌলবীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পাইলটিং প্রকল্প হিসাবে আমাদের মাজবাড়ী ইউনিয়নে ৫ কিলোমিটার খাল পুন:খনন কাজ চলমান রয়েছে।আজ থেকে খননকৃত খালের দুই পাড়ে ২ হাজার বৃক্ষরোপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন,সদ্য খননকৃত খালের পাড়ের মাটি শক্ত করতে এবং বর্ষাকালে ভাঙন রোধে এই বৃক্ষরোপণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।এছাড়াও এলাকার জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বেষ্টনী গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, মাঠের ভেতর খননকৃত খালের পাড়ে বৃক্ষ রোপনের ফলে বর্জ্রপাত সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে কৃষকসহ স্থানীয়রা মুক্তি পাবে।তবে এই গাছ রক্ষার দায়িত্ব স্থানীয়দের,কারণ এটা আমার আপনার সম্পদ।


উল্লেখ্য, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)'র আওতায় উপজেলার মাজবাড়ী ইউনিয়নে ৫ কিঃ মিঃ খাল পুনঃখনন ও বৃক্ষ-রোপনের কাজের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৭৮ হাজার ৫৩৭ টাকা। যেখানে ২৯৭ জন শ্রমিক ৪৩ দিনে ৫০০ টাকা হারে দিনমজুর হিসেবে কাজ করবেন।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com