লক্ষ্মীপুরে প্রতিপক্ষের জমিতে জোরপূর্বক সেপটিক ট্যাংক নির্মাণ অভিযোগ
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২২:৪৩
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের জমিতে জোরপূর্বক সেপটিক ট্যাংক নির্মাণ অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে জোরপূর্বক বিরোধকৃত জমিতে সেপটিক ট্যাংক নির্মাণ করার অভিযোগ উঠেছে আব্দুস সহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।


সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে ওই-ইউনিয়নের (৯ নম্বর-ওয়ার্ড) রামানন্দী গ্রামের মাসুদ মেম্বার বাড়ীতে গেলে গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের চোখে পড়ে সেপটিক ট্যাংক করার জন্য মাটি খুঁড়াখুঁড়ি দৃশ্য।


তবে অভিযুক্ত আব্দুস সহিদ দাবি করছেন বাপ-দাদার সম্পত্তিতে নির্মাণ করার হচ্ছে তার সেপটিক ট্যাংক।


এদিকে সাবেক ইউপি সদস্য এ.কে.এম মাসুদের মা পারভীন জাহানারা বেগম মিলনের দাবি বিরোধকৃত জমিটি তার (মৃত) স্বামী শাহাবুদ্দিনের খরিদ কৃত জমি।


সরেজমিন গিয়ে জানা গেছে, দীর্ঘ বছর ধরে রামানন্দী গ্রামের মৃত ছিদ্দিক উল্ল্যাহ ছেলে আব্দুস সহিদের সাথে তার প্রতিবেশী মৃত শাহাবুদ্দিনের ছেলেদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে অসংখ্যবার সালিশি বৈঠক হয়েছে। হামলা-মামলা হয়েছে। কিন্তু অভিযুক্ত সহিদ কিছুদিন না যেতেই ফের শাহাবুদ্দিনের জমি দখল করার পায়তারা করে।


কিছুদিন পূর্ব চিকিৎসার জন্য শাহাবুদ্দিনের বড় ছেলে ও সাবেক ইউপি সদস্য এ.কে.এম মাসুদ ভারতে যান। তার মেঝো ছেলে বেলায়েত হোসেন সুফল সরকারি চাকরি করেন। ছোট ছেলে রুবেল প্রবাসে থাকেন। বাড়ীতে থাকেন এক ছেলে।


এ-সুবাধে তাদের প্রতিপক্ষ আব্দুস সহিদ জোরপূর্বক তাদের জমিতে সেপটিক ট্যাংক (মল-মূত্র) নির্মাণ করতেছে।


ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জাতীয় সেবা-৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং উভয়পক্ষকে শান্ত থাকতে বলা হলেও। আব্দুস সহিদ জোরপূর্বক কাজ করে যাচ্ছেন।


লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এস-আই) মোবারক হোসেন জানান, গতকাল-৯৯৯ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। এবং কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এরপরও আব্দুস সহিদ কাজ করে যাচ্ছেন। (আজ) মাসুদ মেম্বারের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছে। আগামীকাল পুলিশ ঘটনাস্থলে যাবে। এ জমি সংক্রান্ত বিষয়ে আদালতে অনেকগুলো মামলা রয়েছে।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com