ব্রাজিল সমর্থক মাদক কারবারিসহ ২ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৯:৫১
ব্রাজিল সমর্থক মাদক কারবারিসহ ২ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকা থেকে পেশাদার মাদক কারবারি মো. ইয়াসিন আরাফাত (২৪) ও ইউনিক বাসস্ট্যান্ড এলাকা থেকে পেশাদার নারী মাদক কারবারি মাসুমা (৪০) কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ইয়াসিন আরাফাতের কাছ থেকে ৫০ পিস ও মাসুমার কাছ থেকে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেফতার ইয়াসিন আরাফাত লালমনিরহাটের আদিতমারী থানার ভেলাবাড়ি (গিয়াস উদ্দিন মুক্তিযোদ্ধার বাড়ি) এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।


তিনি এবারের বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সমর্থক বলে জানা গেছে। এছাড়াও গ্রেফতার মাসুমা ঢাকার আশুলিয়া থানার গাজীরচট মুন্সিপাড়া প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকার কামরুল হাসানের স্ত্রী। তারা উভয়ে পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।


রবিবার (১৪ জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইদুল ইসলাম। তিনি জানান, তারা পেশাদার মাদক কারবারি। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com