চার্জে থাকা মোবাইল বিস্ফোরণে ঝলসে গেলেন ব্যবসায়ী
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৫:০৭
চার্জে থাকা মোবাইল বিস্ফোরণে ঝলসে গেলেন ব্যবসায়ী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আশুলিয়ায় চার্জ অবস্থায় থাকা মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণ হয়ে আগুনে তার শরীর ঝলসে যায় বলে জানান প্রতিবেশীরা।


শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকার আলীমের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।


দগ্ধ মিজানুর রহমান ফেনির ছাগলনাইয়া থানার ১০নং গোপালিয়া ইউনিয়ন সিদ্দিক ভেন্ডার তার গ্রামের বাড়ী। তিনি আলীমের বাসায় ভাড়া থেকে আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টল লটের ব্যবসা করতেন।


এবিষয়ে জানার জন্য ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিক ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।


পরে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, মিজান আলীমের বাসার নিচ তলায় পকেট রুমে ভাড়া থেকে ব্যবসা করতেন। শনিবার রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এসময়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলো। পরে আমরা ছুঁটে গিয়ে তার রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করি। রুমে থাকা আসবাবপত্র যা ছিলো তার কিছু অংশ বিস্ফোরণ পুড়ে যায়। এবং মোবাইলের পোড়া কিছু অংশ রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিলো। বারান্দায় ১টি সিলিন্ডারের অক্ষত বোতল দেখতে পাই। দ্রুত তা বাইরে নিয়ে রাখি। তিনি দুটি মোবাইল ব্যবহার করতো, একটি আইফোন ও অন্য মোবাইলের নাম জানা নেই। দুটি মোবাইল চার্জ রেখে চাপাচাপি করছিলো, এমন অবস্থায় মোবাইল বিস্ফোরণ হয় বলে এই তথ্য তার সাথে কথা বলে আমরা জানতে পারি। তবে তার শরীরের পুরো অংশ ঝলসে যায়।


এবিষয়ে জিরাবো ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মামুন হোসেন জানান, আমাদের কেউ ফোন দেয়নি। এরকম ঘটনা আমাদের জানা নেই।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com