ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২০:৩৬
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে অরিন হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত অরিন হোসেন কোটচাঁদপুর পৌর শহরের বিশিষ্ট স্যানিটারি ব্যবসায়ী মো. আমজাদ হোসেন রনির ছেলে


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আমজাদ হোসেন রনি তার ছেলে অরিনকে নিয়ে গ্রামের বাড়ি সুয়াদিতে বেড়াতে যান। বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে অরিন বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।


একপর্যায়ে পুকুরের পানিতে অরিনকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফনের প্রস্তুতি নেওয়া হয়।


বিবার্তা/রায়হান/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com