সারাদেশ
রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৯:০১
রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে রাজবাড়ী শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যায়।


শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


জানা গেছে, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে বাস টার্মিনালের সামনে মহাসড়কে কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করেন। স্বল্প সময়ের জন্য মিছিলটি সড়কে অবস্থান করে। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবির পাশাপাশি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহেল রানা টিপুর ছবিও ছিল।


এ-সংক্রান্ত প্রায় এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা হয়নি।


এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের প্রায় এক মিনিটের একটি ভিডিও দেখা গেছে। তবে ভিডিওটি আসলেই রাজবাড়ী শহরতলীর শ্রীপুর এলাকার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com