
গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার আদিব ডাইং কারখানাসংলগ্ন ময়লার ভাগাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, মহাসড়কের পাশে স্থানীয় আদিব ডাইং কারখানাসংলগ্ন ময়লার ভাগাড়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার গায়ে সাদা টি-শার্ট এবং পরনে গ্রামীণ চেকের ট্রাউজার ছিল।
পুলিশ ধারণা করছে, দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। আবার দুর্বৃত্তরা যুবককে অন্য কোনো স্থানে হত্যা করে রাতের কোনো এক সময় মরদেহ মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ে ফেলে রেখে যেতে পারে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং যুবকের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]