টাঙ্গাইলে চোলাই মদ, গাঁজা উদ্ধার, আটক ৪
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:৪১
টাঙ্গাইলে চোলাই মদ, গাঁজা উদ্ধার, আটক ৪
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপকরণ ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (১১ জুন) জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন দেখা যায়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রথম অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের নেতৃত্বে টাঙ্গাইল পৌরসভার পারদিঘলিয়া রবিদাসপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আঞ্জলী রবিদাস (৪৯) নামে এক নারীর বাড়ি থেকে ৬০ লিটার চোলাই মদ এবং প্রায় ১ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান রানা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


অপর এক অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, মো. রাকিব হাসান ও পঙ্কজ শর্মার নেতৃত্বে সদর উপজেলার কান্দাপাড়া চার রাস্তার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন সদর উপজেলার কচুয়াডাঙ্গা এলাকার মো. নুরুল ইসলাম (৫২) এবং কিশোরগঞ্জের ইটনা উপজেলার কাটিয়াকান্দা এলাকার মো. সাদ্দাম হোসেন (৩৫)।


ভ্রাম্যমাণ আদালত তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন এবং জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এদিকে টাঙ্গাইল জেলা কারাগারে এক বন্দির সঙ্গে সাক্ষাৎ করতে এসে ১০ গ্রাম গাঁজাসহ মো. আজমীর (২৮) নামে এক ব্যক্তি আটক হন। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চালা গ্রামের বাসিন্দা। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com