
রাজবাড়ীর পাংশায় বেসরকারি ক্লিনিক লিজা হেলথ কেয়ারের মালিককে মারপিট ও চাঁদা দাবীর অভিযোগে মো. রেজাউল করিম ওরফে রাজা খান (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে পাংশা পৌর শহরের মাগুরাডাঙ্গী এলাকার মৃত জুলমত খানের ছেলে।
বুধবার (১০ জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম। তিনি বলেন ভুক্তভোগী খোন্দকার মাহবুব হোসেন রিপন (৫৮) এর দেওয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর ৩ টার দিকে মাগুরাডাঙ্গী এলাকায় সাবেক কমিশনার খালেদ ফজলুল্লাহ এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর ভুক্তভোগী খোন্দকার মাহবুব হোসেন রিপন পৌছালে গ্রেফতার মো. রেজাউল করিম ওরফে রাজা খানের নেতৃত্বে মো. হালিম শেখ সহ ৩/৪ জন প্রথমে দেড় লক্ষ টাকা দাবি করে। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকার করায় মারপিট শুরু করে। এর আগে অভিযুক্ত রাজা খান ভুক্তভোগী রিপন এর কাছ থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা চাঁদা নেন।
ভুক্তভোগী অভিযোগ পত্রে আরও উল্লেখ্য করেন, অভিযুক্ত ব্যক্তি প্রথমে লিজা হেলথ কেয়ারের ব্যবসায়ীক পাটনার নিতে চাপ দেন।পরে প্রতি মাসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা দিতে অস্বীকার করলে বিভিন্ন সময় জীবন নাসের হুমকি দেয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ভুক্তভোগী খোন্দকার মাহবুব হোসেন রিপন দুই জনের নাম উল্লেখসহ ৩/৪ জন কে অজ্ঞাত আসামি করে চাঁদাবাজি ও মারপিটের মামলা দায়ের করেছেন। রাতেই ১নং আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]