নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল-যুবদলের ২ নেতা নিহত
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:২৭
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল-যুবদলের ২ নেতা নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুঁড়ি এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জালকুঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।


নিগতরা হলেন–ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী ও তাঁর সঙ্গে থাকা কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই দুই নেতা মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে জালকুঁড়ির দিকে যাচ্ছিলেন। পথে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com