সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৭:৫৬
সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের ছায়াবিথি এলাকায় তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি নামে ১৯ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহতের পরিবারের অভিযোগ, তার স্বামী রনি ইসলাম— যিনি সম্প্রতি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।


সোমবার (৮ জুন) বিকেলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ফ্ল্যাটে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতেন রনি ও রিয়া। কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে।


নিহতের স্বজনদের দাবি, রনি ছাত্রদলের পদ পাওয়ার পর থেকেই রিয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন বাড়ে। তাদের অভিযোগ, সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো পুলিশের তদন্ত চলমান রয়েছে।


সাভার মডেল থানার উপ-পরিদর্শক রমজান আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় অভিযুক্ত হিসেবে যার নাম এসেছে, তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com