ডিএনসিসি ইসলাম
শীঘ্রই আমিনবাজারের ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৬:৫৮
শীঘ্রই আমিনবাজারের ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিছু দিনের মধ্যে সাভারের আমিনবাজারের ল্যান্ডফিলের এর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।


মঙ্গলবার (৯ জুন) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।


এসময় তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার টন বর্জ্য অপসারণ করে আমিনবাজার ল্যান্ডফিলে ফেলা হয় বর্জ্য অপসারণ ব্যবস্থা এভাবে চলমান থাকলে ল্যান্ড ফিলে পাঁচ বছর পর আর বর্জ্য রাখার জায়গা থাকবে না। সরকার সেই কারণে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দীর্ঘদিনের জটিলতায় আটকে থাকা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র হাতে পেয়েছে গত মাসে, আর কিছুদিনের মধ্যে চায়না কোম্পানী বর্জ্য উৎপাদনের কার্যক্রম শুরু করবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে বিদ্যুতের ঘাটতি কমে যাবে দেশে এবং জাতীয় গ্রিডে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।


এলাকাবাসী ময়লা দূর্গন্ধে আর থাকবে না এর জন্য কিছুদিন ধৈর্য ধারণ করতে হবে জানিয়ে তিনি বলেন, গাবতলী বাস স্ট্যান্ডের যানজট নিরসনের জন্য ঈদের আগে বাইপাস রাস্তা করা হয়েছিল সেই জন্য যানজট অনেকটাই কমে গিয়েছিল গাবতলী বাস টার্মিনাল আন্তর্জিলা সিটি সার্ভিস গুলো সেটার জন্য পুরো একটি পরিকল্পনা রয়েছে যা সাভারের হেমায়েতপুরে নেওয়ার জন্য কিন্তু জটিলতার কারণে তা নেওয়া যায়নি শীঘ্রই হেমায়েতপুরে বাস টার্মিনাল নিয়ে গেলে ঢাকা শহরে আর যানজট থাকবে না বলেও বলেন তিনি।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com