ব্র্যাকের উদ্দ্যোগে নরসিংদীতে ৩ শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৯:০২
ব্র্যাকের উদ্দ্যোগে নরসিংদীতে ৩ শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী নরসিংদীর শিবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্র্যাকের শিবপুর ধানুয়া কার্যালয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে স্থানীয় পর্যায়ের তিন শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধপত্র এবং চশমা দেয়া হয়েছে।


সোমবার (৮ জুন) সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হয়।


ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ মুজাম, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল জব্বার, জেলা সমন্বয়ক মিজানুর রহমান, এলাকা ব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক মো. রাসেল আকন্দ সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


শিবপুরা শাখা ব্যবস্থাপক মো. রাসেল আকন্দ জানান, ঢাকা ইসলামীয়া চক্ষু হসপিটালের বিশেষজ্ঞ ডা. লোকনাথ আচার্যের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম এই ক্যাম্পেইনে কাজ করছেন।


স্থানীয় পর্যায়ের তিন শতাধিক চক্ষু রোগী এই ক্যাম্পেইন থেকে চিকিৎসা নিয়েছেন।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com