
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের বিন্দান এলাকায় পূর্ব শত্রুতার জেরে গত শুক্রবার দিবাগত রাতে একটি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরের বিপুল পরিমাণ মাছ মারা গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আবু বকর সিদ্দিক।
ভুক্তভোগীর অভিযোগ, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার নিজস্ব পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা যায় এবং তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী আবু বকর সিদ্দিক জানান, “পূর্ব শত্রুতার জের ধরেই আমার পুকুরে বিষ দেওয়া হয়েছে। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।”
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]