
নরসিংদীর চরাঞ্চলের সংঘাত-সংঘর্ষ রাজনৈতিক নয়, স্থানীয় আধিপত্য বিস্তারে বংশগত, সামাজিক ও পারিবারিক বিভিন্ন প্রেক্ষাপটে এসব সংঘর্ষের ঘটনা ঘটে থাকে বলে জানিয়েছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
শুক্রবার (৫ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল চরদিঘলদী ইউনিয়নের টিডিরচর গ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণের সময় এ কথা জানান তিনি।
খায়রুল কবির খোকন বলেন, এখন চরাঞ্চলের এসব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আগের সে অবস্থা নাই। মানুষ সংঘাতের ট্রেডিশন থেকে বের হয়ে আসছে। আধুনিক প্রযুক্তির যুগে প্রশাসনসহ আমরা এখন সহজে এসব ঘটনার খবরা খবর পাচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানুষ এখন শান্তি চায়, এসব সংঘাত চান না, আমরা শান্তির পক্ষে।
খায়রুল কবির আরও বলেন, অপরাধী যে দলের ই হউক তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জনগণ যাতে ন্যায় বিচার পায় সে ব্যবস্থা নেয়া হবে। যাদের কাছেই অস্ত্র থাকবে তাদের বিরুদ্ধে দলমত বিবেচনা না করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোন প্রকার প্রাণঘাতী এবং অবৈধ অস্ত্র যাদের কাছে পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন এ আহবান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, আব্দুর রউফ ফকির রনি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]