
শিল্পাঞ্চল আশুলিয়ায় অবস্থিত নাসা গ্রুপের শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ও পাওনাদি দ্রুত পরিশোধের দাবিতে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে বাইপাইল বাস স্ট্যান্ডে মানববন্ধন করেন নাসা গ্রুপের শ্রমিকরা।
শুক্রবার (৫ জুন) দুপুরে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি সভাপতি মো. ফরিদুল আলমের সভাপতিত্বে মানববন্দন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতারা বলেল সাত দিনের মধো শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধ করিতে হবে। তা না হলে দুনীতি দমন কমিশন অফিস ঘেরাও করার ঘোষণা দেন।
বক্তারা আরও বলেন ,শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের প্রযোজন হলে আরও বৃহত্তম আন্দোলন ও কর্মসূচি গ্রহন করা হবে।তারা দ্রত্য সমস্যার সমাধানে সরকার সংশ্লিষ্ট দপ্তর,শ্রম মন্ত্রনালয় এবং মালিক পক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় শ্রমিকরা দ্রুত সময়ে শতভাগ পাওনা পরিশোধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণাও দেন তারা।এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ইসমাইল হোসেন ঠান্ডু,মিজানুর রহমান মিজান, মনসুর আলি, মাসুদ রানা সহ সাভার আশুলিয়া ধামরাই গাজিপুরের বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ কর্মসূচি।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]