দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মায় পড়ে গেছে বাস
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৯:৪৩
দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মায় পড়ে গেছে বাস
রাজবাড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর দৌলত‌দিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।


শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক হ


বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।


তিনি জানান, ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে এসবি পরিবহনের একটি বাস নদীতে পড়ে গেছে। বাসটিতে কোনো যাত্রী ছিল না; শুধু বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার ছিলেন। ডুবুরিরা তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে।


তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি উদ্ধারে কাজ শুরু করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিরা। বাসটি নদী থেকে টেনে তুলতে এরই মধ্যে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।


উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহীবাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com