গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২৫ যাত্রী
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৯:৪১
গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২৫ যাত্রী
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের মুকসুদপুরে দু’টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।


বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আমিরবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার আব্দুল সামাদের ছেলে কালাম। এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খাঁন।


এসআই সোহেল খাঁন বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় একই দিক থেকে আসা হিমালয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে সজোড়ে ধাক্কা দিলে দুটি বাসের কমপক্ষে ২৭ যাত্রী আহত হয়।


পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অমিতাভ হাওলাদার ও কালামকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে কিছু যানবাহন আটকা পড়ে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহের ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com