
নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের অভিযানে ২ লাখ টাকার প্রায় অর্ধ শতাধিক চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( ৪ জুন) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন প্রমুখ।
পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে নদ নদী, খাল বিলে অবৈধ মৎস্য শিকারীরা চায়না জাল দিয়ে ছোট ও মা মাছ মারছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে মা মাছ ও পোনা মাছ রক্ষায় এবং জীববৈচিত্র্য রক্ষার্থে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]