
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৩ জুন) সকালে নগরীর রাজপাড়া থানাধীন সিটিহাট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল প্রায় ৮টার দিকে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী সিটিহাট এলাকার বাইপাস সড়কে মিছিল বের করেন। মিছিলটি সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে অল্প সময়ের মধ্যেই শেষ করা হয়। এরপর অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক পরা ছিল।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মিছিলের তথ্য পেয়েছে এবং সংশ্লিষ্ট ভিডিও সংগ্রহ করেছে। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে।
এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন,আজ সকাল ৮টার দিকে একটি মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমাদের হাতে ভিডিও এসেছে। ভিডিও পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]