
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের ‘বৃক্ষরোপণ-২০২৬ইং কর্মসূচির উদ্বোধন হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে মহানগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
পরিকল্পনা ও মোট লক্ষ্যমাত্রা: আগামী এক বছরে নগরীর বিভিন্ন সড়ক আইল্যান্ড, ফুটপাত ও ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে ২ লাখ ৫০ হাজার গাছ রোপণ, প্রথম পর্যায়: প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কাজ শুরু হয়েছে। গাছের ধরন নগরীর সবুজায়ন,পরিবেশের ভারসাম্য ও সৌন্দর্য বাড়াতে ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে।
যেসব এলাকায় রোপণ হবে। তালাইমারী থেকে কাটাখালী, আমচত্বর থেকে নওহাটা ব্রিজ, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালুর মোড় থেকে কাঁঠালবাড়িয়া-কাশিয়াডাঙ্গা, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচন্ডি ফ্লাইওভার থেকে দায়রাপার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটি হাট, জেলখানা থেকে পুলিশ লাইন, বিসিক ম্যাচ ফ্যাক্টরী থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত এবং ১ থেকে ৩০ নং ওয়ার্ডের বিভিন্ন স্থান।
রাসিক প্রশাসক রিটন বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। নগরবাসীর সহযোগিতায় আমরা এটি সফল করতে চাই।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং পরিচর্যা করুন। আসুন, সকলে মিলে রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি।
তিনি আরও জানান, রাসিকের পরিবেশকর্মীরা নিয়মিত গাছের পানি দেওয়া ও পরিচর্যা নিশ্চিত করবে।
উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.এম.ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের প্রমুখ।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]