নরসিংদীতে ধানক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৮:০৪
নরসিংদীতে ধানক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর শিবপুর উপজেলার শিবপুর-পঁচারবাড়ি সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ|


বুধবার (৩ জুন) সকালে সড়কের পাশে ধানক্ষেতে একটি কাটুর্নের মধ্যে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা| পরে তারা পুলিশকে জানালে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়| মরদেহের পাশে একটি ব্যাগে কিছু কাঁপড় পাওয়া গেছে| তাৎক্ষণিকভাবে কেউ নবজাতকের পরিচয় নিশ্চিত করতে পারেনি|


শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, নবজাতকটি ছেলে বাচ্চা| ধারণা করা হচ্ছে পরিচয় লুকানোর জন্য রাতের আধাঁরে নবজাতকটিকে কেউ সড়কের পাশে ফেলে রেখে গেছে| মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| এঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|


বিবার্তা/কামরুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com