কুষ্টিয়ায় মাদকের টাকার জন্য গৃহবধুকে হত্যার অভিযোগ
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৫:৩৭
কুষ্টিয়ায় মাদকের টাকার জন্য গৃহবধুকে হত্যার অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া শহরতলীর কানাবিল মোড় এলাকায় মাদকের টাকার জন্য মিম খাতুন (২২) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছেস্বামী আকাশের বিরুদ্ধে।


বুধবার (৩ জুন) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধু মিম খাতুনের মৃত্যু হয়।


নিহত গৃহবধুর স্বজনরা জানান, আকাশ একজন মাদকাশক্ত। সে প্রায়শই মাদকের টাকার জন্য তার স্ত্রী মিমকে নির্যাতন করতো। একইভাবে মাদকের টাকার জন্য গত ১ জুন তাকে বেধড়ক মারপিট ও শ্বাসরোধ করে ঘরের ডাফের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মিমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিম খাতুনের ৫ বছরের এক কন্যা শিশু রয়েছে এবং সে হস্তশিল্প কাজের সাথে জড়িত ছিল। হত্যাকান্ডের সঠিক বিচার চান
নিহতের পরিবারের সদস্যরা।


এদিকে নিহতের সুরতহাল করতে আসা কুষ্টিয়া মডেল থানার এসআই কাজী সামসুল আলম জানান, নিহত মিমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেমৃত্যুর কারন জানা যাবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com