গোদাগাড়ীতে পিস্তল-গুলিসহ অস্ত্রের বড় চালান জব্দ, আটক ২
প্রকাশ : ০২ জুন ২০২৬, ২৩:৫৪
গোদাগাড়ীতে পিস্তল-গুলিসহ অস্ত্রের বড় চালান জব্দ, আটক ২
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে কুষ্টিয়ায় পাচারের সময় বড় অস্ত্রের চালান জব্দ করা হয়েছে। অভিযানে দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ীহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এসআই মো. মাসুদ রানা তথ্য পান যে, কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান কুষ্টিয়ায় যাচ্ছে।


তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামের নেতৃত্বে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র ও গোদাগাড়ী মডেল থানা পুলিশের যৌথ দল রাজাবাড়ীহাটে চেকপোস্ট বসায়।


সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ব্যাকডালা থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি। এ সময়
আটকরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের দুলাল শেখ (৩৬) ও একই এলাকার সানজিদা আকতার শিমু (১৮)। অস্ত্র বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।


পুলিশের বক্তব্য,প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, এসআই মাসুদ রানার পাওয়া গোপন তথ্যের ভিত্তিতেই দ্রুত অভিযান চালিয়ে চালানটি আটক করা সম্ভব হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।


গোদাগাড়ী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার সকালে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


এই অভিযানে এসআই মাসুদ রানা শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com