
ফরিদপুরের বোয়ালমারীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে বোয়ালমারী অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মনিরুজ্জামান মনি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
আলোচন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. আব্দুস সবুর শেখ, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনাজুর রহমান লিপন মিয়া, বিএনপি নেতা খান মফিজুর কাদের মিল্টন, হোসেন সালেহ প্রিন্স, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনির হোসেন, পৌর মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সভাপতি নাঈমুল ইসলাম মৃধা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা জুয়েল।
আলোচনা সভা শেষে ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক বিশিষ্ট আলেমেদ্বীন, হাফেজ আব্দুল গনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বিবার্তা/হাসান মাহমুদ/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]