
সিংড়া মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিংড়া মডেল প্রেসক্লাবের কার্যালয়ে মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় ঈদ পুনর্মিলনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলহাস কায়েমের পরিচালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট বাকীবিল্লাহ রশীদী, সহ সভাপতি সুজিত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রনজু আহমেদ রাহাত, রবিন খান, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, দপ্তর সম্পাদক রানা মাসুদ, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সামাউন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলআমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক
মোতালেব হোসেন, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আরিফ, সাংবাদিক পিকে শাকিল, সাংবাদিক বুলবুল আহমেদ প্রমুখ।
সভায় সংগঠনকে গতিশীলতা, মানবিক কাজে মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থকে সেবা প্রদান, সমাজের সমস্যা
তুলে ধরা, উন্নয়ন মুলক কাজে সহযোগিতা সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
বিবার্তা/রাজু/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]