সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে সাবেক-বর্তমান খেলোয়াড়দের সংবর্ধনা
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৮:৪৩
চাঁপাইনবাবগঞ্জে সাবেক-বর্তমান খেলোয়াড়দের সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃতি সন্তান সাবেক ও বর্তমান খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার( ২ জুন) সকাল ১০টায় রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে মহানন্দা ক্রীড়া সংস্থা আয়োজনে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড, মু মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়াব্যক্তিত্ব আব্দুস সাত্তার, প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব ফারুক হোসেন বাবলু, গোমস্তাপুরের ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক অশোক কুমার, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক আব্দুস সালাম, সৈয়দ আব্দুল মুকিত আপেল। বক্তব্য দেন অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য রহনপুরের কৃতি সন্তান ইউসুফ, বিকেএসপির ফুটবলার সাখাওয়াত, বাদশা, জাতীয় বাস্কেট বলের খেলোয়ার রহনপুরের কৃতি সন্তান ইব্রাহিম খলিল প্রমুখ।


জাতীয় টিমের খেলোয়াড় ইউসুফ আলী কে (ফুটবল) জাতীয় টিমের খেলোয়াড় ইব্রাহিম খলিল (বাসকেট বল) ৪ জন সাবেক খেলোয়াড়দের কে আর্থিক সহায়তা প্রদান ৪ টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও ৪০ জন ক্রীড়া ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।


বিবার্তা/আমিনুল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com