লটকন পাড়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে বাগান মালিক নিহত
প্রকাশ : ০১ জুন ২০২৬, ২৩:১৯
লটকন পাড়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে বাগান মালিক নিহত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের যশোর গ্রামে লকটন পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে লটকন গাছের মালিক গিয়াস উদ্দিন (৬৮) নিহত হয়েছে।


সোমবার (১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। লটকন গাছের মালিক গিয়াস উদ্দিনের বাগান থেকে জোরপূর্বক লটকন পাড়ার সময় গিয়াস উদ্দিন তাদেরকে বাধা দিলে পাশ্ববর্তী গ্রামের ফাইজুল, আমান উল্লাহ, হযরত আলীসহ অজ্ঞাত আরও ২/৩ জন তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় পাড়া-প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান|


এসময় এলাকাবাসী ফাইজুল নামে একজনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। অন্য সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে শিবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে|


এ ব্যাপারে নিহতের ছেলে মশিউর রহমান বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন এবং ১ জনকে আটক করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর মিয়া|


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com