
গাজীপুরের পূবাইলের ফিওনা লাক্সারি রিসোর্টে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি”।
শনিবার (৩০ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন বিপুলসংখ্যক অতিথি, দর্শনার্থী ও বিনোদনপ্রেমী মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক, উপস্থাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নাইমুল রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ডি জে আনু, নিউজ প্রেজেন্টার নুসরাত জাহান এবং আরজে ও অভিনেতা রাফসান। তাঁদের প্রাণবন্ত উপস্থিতি, দর্শকদের সঙ্গে আন্তরিক মতবিনিময় এবং বিনোদনমূলক পরিবেশ পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
দিনব্যাপী আয়োজনে ছিল মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা, ডি.জে. পার্টি, ফটোসেশন, আড্ডা ও বিনোদনের নানা আয়োজন। অতিথিরা রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি কমপ্লিমেন্টারি সুইমিং সুবিধা ও বিশেষ প্রবেশ সুবিধা গ্রহণ করেন। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে উৎসবমুখর এই আয়োজন উপভোগ করতে সকাল থেকেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠান শেষে ফিওনা লাক্সারি রিসোর্ট এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অংশগ্রহণকারী সকল অতিথি, সেলিব্রিটি অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও অতিথিদের জন্য আরও আকর্ষণীয়, ব্যতিক্রমধর্মী ও বিনোদনসমৃদ্ধ আয়োজন অব্যাহত থাকবে।
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]