লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রকাশ : ০১ জুন ২০২৬, ২০:০১
লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে একটি পরিত্যক্ত ঘর থেকে একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।


সোমবার (১জুন) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ উপজেলাধীন মান্দারি ইউনিয়নের মটবী গ্রামস্থ চুনু কাজী বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও মালিকানা খুঁজেলতে পুলিশ তদন্ত করছে।


চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম জানান, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত ঘর থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি থানায় জমা রাখা হয়েছে।


তিনি জানান, অস্ত্রটি সেখানে কিভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/সুমন দাস/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com