রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৯:২৬
রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


রবিবার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।


গ্রেফতারকৃতরা হলেন— মহানগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া গ্রামের মো. শাকিলের ছেলে মো. পিয়াস (২৭) এবং একই থানার দরগাপাড়া (জোত মহেশ) এলাকার মৃত সামসুলের ছেলে মো. আইনুল হক (৩৭)।


পুলিশ জানায়, অভিযান চলাকালে পিয়াসের দেহ তল্লাশি করে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আইনুল হক মাদক বিক্রির কাজে পিয়াসকে সহযোগিতা করছিলেন।


আরএমপির তথ্যমতে, গ্রেফতারকৃত পিয়াসের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদক ও দণ্ডবিধি সংশ্লিষ্ট মোট চারটি মামলা রয়েছে। এছাড়া আইনুল হকের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।


এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com