
বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে ওমর ফারুক সৌরভ (২৪) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।
সোমবার (১ জুন) ভোরে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত ওমর ফারুক সৌরভ কলেজ পাড়ার শামীম আহম্মেদের ছেলে।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা য়ায়, ভোরে নিজ ঘরের তীরের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দেয় সৌরভ। এসময় তার মা বিষয়টি টের পেয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে প্রতিবেশীদের এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় সৌরভকে দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী ও তার বন্ধুদের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]