
নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১ জুন) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিন ভোর ৬ টার দিকে নাটোর থেকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় পৌঁছালেবিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত হন সাইফুল ইসলাম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাইফুলকে উদ্ধার করে নাটোরসদর হাসপাতালে ভর্তি করেন।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান, নিহত জীবন আলী ও হিরার বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া এলাকায়। দুর্ঘটনার পর আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/রাজু /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]