একটি বাঁশের সাঁকোয় নির্ভর হাজারো মানুষ
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১০:২১
একটি বাঁশের সাঁকোয় নির্ভর হাজারো মানুষ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের পানাউল্লা খাল। এই খালের দু পারে দুই গ্রামের বাসিন্দাদের বসবাস। বাঁশের সাঁকো পেরিয়ে সোনাইডাঙ্গা গ্রামেরকোমলমতি শিক্ষার্থীদের আসতে হয় গোপেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রতি বছর বর্ষাকালে খাল পারাপারের একমাত্র বাঁশের সাঁকো এটি।


স্থানীয়রা জানান, নৌকায় যাতায়াত করা সবার জন্য কঠিন। কারণ মাঝি মাল্লা ২৪ ঘণ্টা ডিউটি পালন সম্ভব নয়। এজন্য গ্রামবাসীর অর্থায়নে ২০১০ সালে সোনাইডাঙ্গা খালের উপর বাঁশের সাঁকো নির্মাণ করেন বাসিন্দারা তারপর থেকে প্রতি বছর মেরামতের মাধ্যমে যাতায়াত করে আসছে।


সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা নীল রতন বলেন, হাজারো মানুষের চলাচলের সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগের শেষ নাই। কয়েক দফা এই খালের উপর ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে মাপজোখ হলেও ব্রিজ নির্মাণের পথ অধরাই রয়ে গেছে।


গোপেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমআর হোসনে আরা জানান, কয়েকদিন আগে বাঁশের সাঁকো ভেঙে পড়ায় চলাচলের পথ বন্ধ হয়ে পড়েছে। স্কুল খোলার পর শিক্ষার্থীদের স্কুলে আসতে দুর্ভোগ পোহাতে হবে। দ্রুত সাঁকো নির্মাণে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।


৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, বাঁশের সাঁকো ভেঙে পড়ায় শিক্ষার্থী সহ জনসাধারণের চলাচল বন্ধ হয়ে পড়েছে। নৌকায় তো সবাই যাতায়াত করতে পারে না। তিনিআরও বলেন, এখানে ব্রিজ নির্মাণের জন্য আমি চেষ্টা করেছি। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। মাপজোখ হলেও কাজ শুরু হয়নি।


প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার বলেন, বিষয়টি আমি জেনেছি, ঐখানে একটি ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগ মাপজোখ সহ সউল টেস্ট করেছে। ব্রিজ নির্মাণ করা হলে স্থানীয়দের দুর্ভোগ থাকবে না।


বিবার্তা/রাজু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com