
নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও বিভাটেকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের আশ্রাফপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে জুনায়েদ শেখ (১৩) ও একই থানার লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে রুবেল শেখ (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিভাটেকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বিভাটেকের চালক মো. রুবেল শেখ, যাত্রী মো. জুনাইদ শেখ (১১) ও তার মা মাহফুজা গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মো. জুনাইদ শেখকে মৃত ঘোষণা করেন এবং মো. রুবেল শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রুবেল মৃত্যুবরণ করেন। জুনাইদ শেখের মা মাহফুজা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]