
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৩০ মে) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে রনাবাঘা বাজার তদারকি করা হয়।
এ সময় বিভিন্ন দোকান পরিদর্শন করে নির্ধারিত মূল্যের অধিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পরে রণবাঘা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোড়কের গায়ে খুচরা মুল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদউত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক জিয়াউর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা করা হয়। এবং দই মিষ্টির হালাগাদকৃত মুল্য তালিকা প্রর্দশন না করার অপরাধে ওস্তাদি দধি ভান্ডারের মালিক ইসমাইল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চার হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সেপেক্টর খন্দকার মোহাম্মাদ জামিল উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকারের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]