
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ছিন্নভিন্ন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ।
শনিবার (৩০ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পুরান বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা সড়কের ওপর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় আব্দুস সামাদ নামে এক পথচারী জানান, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় গিয়ে তিনি মরদেহটি দেখতে পান। তার ধারণা, নিহত ব্যক্তি একজন নারী ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে প্রায়ই ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত।
ভবেরচর হাইওয়ে ইনচার্জ (ওসি) কামাল আখন্দ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী গাড়ি ঐ ব্যক্তিকে চাপা দিয়ে চলে যায়। পরে দীর্ঘ সময় মরদেহটি সড়কে পড়ে থাকায় তার ওপর দিয়ে আরও কয়েকটি গাড়ি চলাচল করে, ফলে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি নারী ছিলেন তার পরিচয় শনাক্ত, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী গাড়ি শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]