সাভারের বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১১:০৫
সাভারের বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে সাভারের বিনোদন কেন্দ্রগুলো। ঈদের আনন্দকে বহুগুণ রাঙিয়ে তুলতে বর্ণাঢ্য সাজে সেজেছে এসব বিনোদনকেন্দ্র। পাশাপাশি ঈদ উপলক্ষে এসব পার্কগুলোতে স্বল্প মূল্যে বিভিন্ন অফার প্যাকেজ থাকায় বিভিন্ন বয়সী মানুষের উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে।


শুক্রবার ঈদের দ্বিতীয় দিন সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় থিমপার্ক ফ্যান্টাসি কিংডমে গিয়ে চোখে পরে হাজারো দর্শনার্থীদের সমাগম। বিশ্বমানের আদলে গড়া উত্তেজনাকর বেশ কিছু রাইড নিয়ে সাজানো পার্কটি বিনোদন পিপাসু যেকোনো বয়সী মানুষের জন্য জুতসই।


এখানে আসা নানা বয়সী বিনোদন প্রেমীরা উৎসবে মেতে উঠেছে তাদের ঈদ আনন্দে। কেউ চড়েছে রোমাঞ্চকর রোলার কোস্টারে, কেও ম্যাজিক কার্পেটে আর বাচ্চারা চালাচ্ছে রেসিংকার আবার অনেকে উঠেছে ট্রেনে। তবে তরুণদের মূল আকর্শন ওয়াটার কিংডমে। সেখানে তারা ডিজে গানের তালে নীল জলের কৃত্রিম ঢেউয়ের সঙ্গে গা ভাসিয়েছেন। আবার কৃত্রিম পাহাড়ের
ঝড়নায় পানিতে আনন্দে মেতেছেন জুটি বেঁধে আসা তরুণ-তরুণীরা।


এসময় প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর স্মৃতির মুহূর্তগুলো
মুঠোফোনে ধরে রাখতে ব্যস্ত দর্শনার্থীরা।


এদিকে পার্কে ঘুরে খিদে পেলে খাওয়া-দাওয়ার জন্য রয়েছে ছোট ছোট ফুড কোর্টসহ তিন তারকা মানের ক্যাফে আশুলিয়া, লিয়া রেস্তোরাঁ ও ওয়াটার ক্যাফে।


ফ্যান্টাসি কিংডমের হেড অব মিডিয়া মাহফুজুর রহমান বলেন, প্রতি বছর ঈদ ঘিরে সপ্তাহব্যাপী নানা আয়োজন থাকে আগত দর্শনার্থীদের জন্য। এবারও ব্যতিক্রম নয়। ডান্স, ডিজে শো। বিভিন্ন প্যাকেজ রয়েছে। প্যাকেজ ভেদে খাওয়া-দাওয়াসহ সব রাইডও নিতে পারবেন দর্শনার্থীরা।


এদিকে শুধু ফ্যান্টাসি কিংডমই নয়; সাভারের বাড়‌ইপাড়া এলাকায় অবস্থিত আরেক থিমপার্ক নন্দন পার্ক, ধামরাইয়ের কুল্লায় অবস্থিত আলাদিনস পার্ক, আশুলিয়ার চক্রবর্তীর মনপুরা পার্ক, সাভারের মিনি অরণ্যালয় ও জাতীয় স্মৃতিসৌধেও রয়েছে দর্শনার্থীদের ঢল।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com