
নরসিংদীর শিবপুরে গাছ থেকে বেশি করে আম দেওয়ার কথা বলে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৯ মে) উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামে আলামিনের গ্যারেজে এই ঘটনা ঘটে। আর এই ঘটনায় শিবপুর মডেল থানায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়। ঘটনায় জড়িত জজ মিয়া (৪২) পুটিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত আবু সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ ও শিশুটির মা জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশীর গাছ থেকে আম কুড়াতে গেলে অভিযুক্ত জজ মিয়া ওই শিশুকে বেশি করে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে আল আমিনের অটো চার্জ দেওয়ার গ্যারেজের ভেতরে নিয়ে যায়। গ্যারেজে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করে। এক পর্যায়ে শিশুটি ক্লান্ত হয়ে গেলে পানি খাবে বলিয়া ভয়ে বাহির হয়ে বাড়ীতে চলে আসে। পরে শিশু তার মাকে এ বিষয় জানায়। এই কথা শুনে স্থানীয়রা বিবাদী জজ মিয়াকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, সংবাদ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে গ্রেফতার করি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]