
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে চলছে কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণের ব্যাপক কর্মযজ্ঞ। দেশের বিভিন্ন জেলা থেকে একের পর এক ট্রাকে করে চামড়া এসে পৌঁছাচ্ছে শিল্পনগরীতে।
এ পর্যন্ত এখানে প্রবেশ করেছে প্রায় ৩০০টি ট্রাক। এসব ট্রাকে এসেছে প্রায় ৮০ হাজার কাঁচা চামড়া। সংশ্লিষ্টরা বলছেন, এবছর তাদের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় ১ কোটি চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত করার।
এদিকে কয়েকজন চামড়া বিক্রেতা অভিযোগ করেছেন, তারা চামড়ার সঠিক মূল্য পাচ্ছেন না। মাঠ পর্যায়ে দাম কম থাকায় হতাশা প্রকাশ করেছেন অনেক বিক্রেতা। তবে ট্যানারি মালিকরা বলছেন, সরকার নির্ধারিত দাম অনুযায়ীই তারা চামড়া কিনছেন। চামড়ার মান ও বাজার পরিস্থিতি বিবেচনায় রেখেই মূল্য নির্ধারণ করা হচ্ছে বলে দাবি তাদের।
বর্তমানে শিল্পনগরীর বিভিন্ন ট্যানারিতে চামড়া বাছাই, লবণ প্রয়োগ ও সংরক্ষণের কাজ চলছে পুরোদমে। শ্রমিকরা দিন-রাত ব্যস্ত সময় পার করছেন কাঁচা চামড়া দ্রুত প্রক্রিয়াজাত করতে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]