
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে সফলতা পেয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। পৃথক দুইটি অভিযানে ভারতীয় বিভিন্ন মডেলের মোট ২৯টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ মে বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ইকবালপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এর ধারাবাহিকতায় ২৬ মে গভীর রাতে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপি’র আরেকটি টহল দল চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে আরও ১৭টি মোবাইল ফোন উদ্ধার করে।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
বিজিবি সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]