রায়পুরায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলাকেটে হত্যা
প্রকাশ : ২৫ মে ২০২৬, ২২:১৬
রায়পুরায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলাকেটে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে (হিজড়া) গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরও এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি গুরুতর আহত হয়েছে।


রবিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটেছে।


নিহত ইয়াসমিন ওরফে সুমন রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান এবং আহত চাঁদনী ওরফে বাবু একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান বলে জানা গেছে|


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর মুরগি ফার্মের কর্মচারী রাসেল তৃতীয় লিঙ্গের ইয়াসমিন ও চাঁদনীকে ফার্মে অসৎ কাজের উদ্দেশ্যে ডেকে নেয়। রাসেলসহ কয়েকজন তাদের সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। পরে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আহত চাঁদনীকে চিকিৎসার জন্য প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে ফার্মের কর্মচারী রাসেল পলাতক রয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি রহস্যজনক। পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com