নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সহায়তা প্রদান
প্রকাশ : ২৫ মে ২০২৬, ২১:১১
নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সহায়তা প্রদান
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে ২০৩ জন দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মোট ৫ লাখ টাকা প্রদান করা হয়।


সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা বিতরণ করেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।


ঈদকে সামনে রেখে এ সহায়তা পেয়ে দুস্থ ও অসহায়রা সন্তোষ প্রকাশ করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহাদত হোসেন।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com