বগুড়ায় বাসচাপায় মা-মেয়ের মৃত্যু
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৯:৪৪
বগুড়ায় বাসচাপায় মা-মেয়ের মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার কাহালুতে বাসচাপায় ভ্যানযাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানচালকও।সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন— জেমি আকতার ও তার মেয়ে তনু আকতার (২০)।



কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জেমি আকতার তার মেয়ে তনুকে নিয়ে ভ্যানে কাজিপাড়া থেকে বিবিরপুকুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ভ্যানচালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com