
নাটোরের সিংড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার সিংড়া হাটে প্রচুর পরিমাণ দেশিয় গরু আমদানি হয়েছে। গরুর আমদানির চেয়ে ক্রেতা তুলনামুলক কম। এদিকে দাম নিয়েক্রেতারা খুশি হলেও অসন্তুষ্ট বিক্রেতারা। তবে অনেকের মধ্যে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তবে হাটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন আগতরা। হাটের গরু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
প্রতি সোমবার এখানে গরু হাট বসে। হাজার হাজার গরু ক্রয় বিক্রয় হয়। এবার কোরবানি উপলক্ষে সকল প্রস্তুতি নেয় প্রশাসন ও হাট কর্তৃপক্ষ।
হাটে জাল নোট বন্ধে বুথ তৈরি সহ অস্থায়ী ব্যাংকে লেনদেনের ব্যবস্থা রাখা হয়। রোগাক্রান্ত গরু শনাক্ত সহ মেডিকেল টিম এবং সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি লক্ষ্য করা যায়। তবেএর মধ্যে ২/৪ টি পকেটমারের ঘটনা ঘটে। তারপরও হাটের সার্বিক পরিবেশে সন্তোষজনক।
উপজেলা প্রাণী সম্পদ অফিস সুত্রে প্রকাশ, এবছর সিংড়া উপজেলার ৫ লক্ষাধিক জনগোষ্ঠীর চাহিদা ৫১ হাজার ২৭১ টি গরু। প্রস্তুত রয়েছে ১ লাখ ২ হাজার ৬১৯ টি গরু। ইতোমধ্যে ঢাকায়প্রায় ৫ হাজার অধিক গরু হাটে নেয়া হয়েছে।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]