
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনা নদীর বাম তীরবর্তী নলিন বাজার এলাকায় নদীভাঙন প্রতিরোধে স্থায়ী প্রতিরক্ষা কাজের মেরামত কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে আনুষ্ঠানিকভাবে এ মেরামত কাজের উদ্বোধন করেন গোপালপুর-ভূঞাপুর (টাঙ্গাইল-২) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু।
এ সময় তিনি বলেন, যমুনা নদীর ভাঙনের কারণে প্রতিবছর নদীতীরবর্তী এলাকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন। মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় নদীভাঙন প্রতিরোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা জরুরি। স্থায়ী প্রতিরক্ষা কাজের মেরামতের মাধ্যমে এলাকার জনগণ উপকৃত হবে এবং নদীভাঙনের ঝুঁকিও অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন। এই মেরামত কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]