আশুলিয়া মহাসড়কে বেড়েছে পরিবহন ও ঘরমুখো মানুষের চাপ
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১২:৩৭
আশুলিয়া মহাসড়কে বেড়েছে পরিবহন ও ঘরমুখো মানুষের চাপ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় নবীনগর- চন্দ্রা মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। বেড়েছে পরিবহনের চাপও। এছাড়াও দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও তার আশপাশের কোরবানির পশুর হাটে ঢুকছে পশুবাহী ট্রাক।


সোমবার (২৫ মে) সকালে নবীনগর -চন্দ্রা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড গুলোতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।আর এ সুযোগে বাস কাউন্টার গুলো যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন যাত্রী সাধারণ। বাস কাউন্টার গুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিত যাত্রী সাধারণের। গতকাল শিল্পাঞ্চল আশুলিয়া সাভারের ১০শতাংশ গার্মেন্টস কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


দুপুরে আরও ৮০ শতাংশ শিল্প কারখানা ছুটি ঘোষণা করবেন আজ,বাকি ১০ শতাংশ কালকে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তাই দুপুরের পরে এ মহাসড়কে যানবাহন ও যাত্রী চাপ অনেকটাই বৃদ্ধি পাবে এমন আশঙ্কায় এ মহাসড়কে দুপুরের পর থেকে ভয়াবহ যানজটের আশঙ্কায় রয়েছেন নাড়ির টানে ঘরে ফেরার অপেক্ষায় থাকা শিল্পাঞ্চল আশুলিয়ার লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ। তবে এ মহাসড়কগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তাৎপরতা রয়েছে, যাত্রী সাধারনের জানমাল ও স্বস্তির ঈদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। এ লক্ষ্যে ঢাকা জেলা পুলিশের প্রায় ৩ হাজারের অধিক পুলিশ সদস্য যাত্রীদের জানমালের নিরাপত্তায় এবং মহাসড়কের যানজট নিরসনে দিনরাত কাজ করে চলেছেন। নবীনগর-চন্দ্রা ও বাইপাল-আব্দুল্লাহপুর মহাসড়কের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য মহাসড়ক জরাজীর্ণ থাকায় ধীরগতিতে চলছে যানবাহন।তবে এখনো কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।


এদিকে মহাসড়কে দূরপাল্লার পরিবহন ও পশুবাহী ট্রাকের চাপ বেড়েছে অনেকাংশে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com