ঈদযাত্রার প্রথম সকালেই সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১০:৫৭
ঈদযাত্রার প্রথম সকালেই সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আয়েশা বেগম নামে অপর এক আরোহী আহত হয়েছেন।


সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬ টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন আনিছুর রহমান এবং তার দুই বছরের কন্যা পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত আনিছুর রহমান তার স্ত্রী আয়েশা বেগম এবং দুই বছর বয়সী কন্যা পুষ্পকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছার পর অজ্ঞাত কোনো এক যানের ধাক্কায় তারা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয় এবং আয়েশা বেগম আহত হন।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন এবং আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com