রাজশাহীতে ৭৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার
প্রকাশ : ২৪ মে ২০২৬, ২০:০৩
রাজশাহীতে ৭৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী,ঈদুল আজহাকে সামনে রেখে মাদক বিক্রির উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


শনিবার (২৩ মে) রাজশাহী জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মফেজ আলী ও লাইলি আক্তার। অভিযানে লাইলি আক্তারের বাড়ি থেকে ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।


চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন, রাজশাহী,জব্দকৃত মাদক ৭৫ কেজি গাঁজা গ্রেফতার,মফেজ আলী ও লাইলি আক্তারবিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঈদকে কেন্দ্র করে মাদক বিক্রির জন্য মজুত করা গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।


মো. আলী আসলাম হোসেন আরও জানান, চলতি মাসে রাজশাহী বিভাগের আট জেলায় মোট ৫১৬টি মাদকবিরোধী মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।


ডিএনসি’র এই কর্মকর্তা বলেন, ভারত থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট পাচার হয়ে দেশে প্রবেশ করছে। ঈদকে সামনে রেখে এসব মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com