টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধু নিহত
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৭:০৪
টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধু নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।


রবিবার (২৪ মে) বেলা ১১ টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এদুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন বাসাইল উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী মো.রফিক মিয়ার ছেলে মো.তাকবির মিয়া (১৫) একই গ্রামের মো. শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সোলায়মানের ছেলে সাইমন (১৪) তারা উভয়েই বন্ধু


পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়।


বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com